সচিব হলেন ৫ কর্মকর্তা
ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. রইছউল আলম মন্ডল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী সচিব হয়েছেন।
তাদের পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই পাঁচ কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
