২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী জিয়া উদ্দিন মাহমুদের কুলখানি শুক্রবার

বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) জিয়া উদ্দিন মাহমুদের কুলখানি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 07:13 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

ওই দিন আসরের নামাজের পর ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদে (গুলশান-২, রোড ৬৩, তাকওয়া মসজিদ) কুলখানি হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কুলখানিতে অংশ নিয়ে প্রয়াতের মাগফিরাত কামনায় দোয়া করতে স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

জিয়া উদ্দিন মাহমুদ গত সোমবার ঢাকার গুলশানে তার বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলি ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জিয়া উদ্দিন মাহমুদের জন্ম ১৯৩৮ সালের ২ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। নব্বইয়ের দশকে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি কলকাতায় বাংলাদেশ মিশনেও দায়িত্ব পালন করেন।

জিয়া উদ্দিনের বড় ছেলে এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ। তার অন্য দুই সন্তানের মধ্যে আরেফ মাহমুদ দেশেই ব্যবসা করেন, মেয়ে ফারাহ জেবিন মাহমুদ চৌধুরী থাকেন আয়ারল্যান্ডে।

 

পুরনো খবর:

রেলের সাবেক প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন মাহমুদের মৃত্যু