এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ঢুকতে বারণ
এইচএসসি পরীক্ষা চলাচকালীন কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশিষ্ট বাদে অন্যদের ঢোকার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
পরীক্ষা শুরুর দুদিন আগে শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।
আগামী সোমবার সারাদেশে এক যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষার লক্ষ্যে পুলিশ কমিমনার মো. আছাদুজ্জামান মিয়া কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
এই আদেশ পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
