২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণ: হাসানও বাঁচলেন না

ঢাকার পল্লবীর বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 04:08 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

ওই বাড়ির তত্ত্বাবধায়ক হাসান (৩২) শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে ওই ঘটনায় তিনজন মারা গেলেন।

এর আগে ওই বাড়ির মালিকের স্ত্রী হাসিন আরা খানম (৬০) এবং রুহি নামে তিন বছরের এক শিশু মারা গিয়েছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ওই বাড়ির গ্যারেজে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই ভবন মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের মেয়ে রুহি এবং হাসানকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়।

পুরনো খবর:

পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু