কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প ও লাইফ জ্যাকেট বিতরণ
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় মৎস্যজীবী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ এবং ঊপকূলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড।
বাহিনীর বিভিন্ন জোন ও স্টেশন শুক্রবার থেকে রোববার এই কর্মসূচি পালন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দরিদ্র মৎস্যজীবী জেলেদের মাঝে ৩৭০টি লাইফ জ্যাকেট এবং ঊপকূলীয় অঞ্চলের প্রায় এক হাজার গরিব, অসহায় নারী, শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
