২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রধানমন্ত্রীর ৪৮টি প্রকল্প উদ্বোধন

খুলনায় ৪৮টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 04:17 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

খুলনা সার্কিট হাউজ মাঠে শনিবার বিকালে জনসভার আগে প্রধানমন্ত্রী ফলক উন্মোচন করে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ৫১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন

প্রধানমন্ত্রী গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেষ্ট সড়ক, রূপসা- শ্রীফলতলা-তেরখাদা সড়ক, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, চালনা মোবারক মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবন, খুলনা আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন, খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন, মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার হোস্টেল ভবন, মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবন, মেডিকেল কলেজের অডিটরিয়াম ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভবন, তেরখাদা থানা ভবন, রূপসা ফায়ার ষ্টেশন ভবন, রূপসা সেনহাটি নদী ফায়ার ষ্টেশন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, কৃষি বিভাগের অফিস, প্রশিক্ষণ ও প্রসেসিং সেন্টার ভবন, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কপোতাক্ষ নদের উপর ব্রিজ, খুলনা ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন, হাতিয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেল্টার ভবন, শিমলার আইট খেজুরডাঙ্গা আরএনজিপিএস ও সাইক্লোন সেল্টার ভবন, দেয়াড়া পশ্চিমপাড়া আরএন জিপিএস ও সাইক্লোন সেল্টার ভবন, কোলা বাজার সড়ক, বটিয়াঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত, পাইকগাছা থেকে কাঁঠালতলা বাজার পর্যন্ত সংযোগ সড়ক, খুলনা শহীদ মিনার, রেলওয়ে স্টেশন এবং ইয়ার্ড রি-মডেলিং প্রকল্প, খুলনা জেলা স্টেডিয়াম, পাঁচতলা বিশিষ্ট কয়রা আধুনিক ডাকবাংলো ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছায় কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস, কয়রা থানা ভবন, ডুমুরিয়াতে শোভনা ইউনিয়ন ভূমি অফিস, জলমা ইউনিয়ন ভূমি অফিস, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বর্ধিতাংশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উর্দ্ধমুখী সম্প্রসারণ, শহীদ তাজউদ্দিন আহমদ ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ, মাইকেল মুধুসুদন দত্ত অতিথি ভবনের বর্ধিতাংশ, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের বর্ধিতাংশ এবং খুলনা ওয়াসা ভবন উদ্বোধন করেন।

এছাড়া খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়কের খুলনা অংশের কাজ, পাইকগাছা কৃষি কলেজ, বটিয়াঘাটা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, মেডিকেল কলেজ হাসপাতালের ইমেজিং ও ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল কলেজ হাসপাতালের ‘এ’ ব্লকের উর্ধ্বমুখী সম্প্রসারণ, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস ডরমেটরী, মেডিকেল কলেজ হাসপাতালের ষ্টাফ ডরমেটরী, মেডিকেল কলেজ হাসপাতালের বাংকার, খুলনা সদর হাসপাতালকে ১৫০ বেড থেকে ২৫০ বেডে উন্নীতকরণ, সিভিল সার্জনের অফিস ভবন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক ভবন, দিঘলিয়া উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ সুপারের কার্যালয়, এএসপি সার্কেল অফিস, দৌলতপুর থানা ভবন, আর্ম পুলিশ ব্যাটিলিয়ানের অস্ত্রাগার ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবন, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের  ফায়ারিং বার্ট, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অস্ত্রাগার ভবন, জেলা রেজিষ্ট্রি অফিস ভবন, রূপসা উপজেলা মডেল মসজিদ, আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ, ডুমুরিয়া ভদ্রা নদীর ওপর সেতু, বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্স ভবন, তেরখাদা উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হলরুম, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ভূমি অফিস, পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন ভূমি অফিস, ফুলতলা উপজেলায় উচ্চ জলাধার ও পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ কাজ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০০০ আসন মাল্টিপারপাস হল, টেক্সটাইল ইনস্টিটিউট, জেলা কারাগার, জেলা পুলিশ লাইন, ১০ তলা বিশিষ্ট বিএসটিআই আঞ্চলিক অফিস ভবন, আর আর এফ ব্যারাক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ, পাইকগাছা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আর আর এফের অস্ত্রাগার ভবন, পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিস, রূপসা শ্রম কল্যাণ কেন্দ্র পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ, ওজোপাডিকো লিমিটেডের ১৫তলা প্রধান কার্যালয়, জলাবদ্ধতা নিরসনকল্পে ভদ্রা ও সালতা নদী পুনঃখনন, ভৈরব নদীর তীর সংরক্ষণ, শেখ রাসেল ইকো পার্ক, এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার, ১০তলা জয় বাংলা ভবন, ১০ তলা শহীদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবন, লালন সাঁই মিলনায়তন ও টিএসসি ভবন, শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র, সুলতানা কামাল জিমনেসিয়াম, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন, আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং রূপসা নদীর তলদেশ দিয়ে পাইপ লাইন স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি।