২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সংসদে বিল

বালাইনাশকের আমদানি, উৎপাদন, বিক্রি, বিতরণ ও ব্যবহার নিয়ন্ত্রণ করে সঠিক মাত্রায় প্রয়োগ নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিল উঠেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 07:21 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সংসদের সোমবারের অধিবেশনে ‘বালাইনাশক (পেস্টিসাইডস) বিল, ২০১৮’ বিলটি উত্থাপণ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

পরে বিলটি পরীক্ষা-নীরিক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বিদ্যমান ‘পেস্টিসাইড অর্ডিন্যান্স, ১৯৭১’ রহিত করে কয়েকটি সংশোধনীসহ আইনটি বাংলা ভাষায় প্রণয়ন করা হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “দেশে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি কাজে বালাইনাশকের আমদানি, উৎপাদন, তৈরি, বিক্রয়, বিতরণ, ব্যবহার ও অনুসঙ্গিক বিষয়ে নিয়ন্ত্রণের জন্য আইনটির প্রয়োজন।”