২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সাত ‘ছিনতাইকারী’ আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাত ছিনতাইকারীকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 01:55 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

এরা হলেন- শহীদুল ইসলাম, মো. সুজন, মো. তসিফ, আব্দুর রহমান, মো. সাঈদ, মো. সাজু ও মো. রহমান।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. ফিরোজ কাউছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিনে মোহাম্মদপুরের গজনবী রোড, কলেজ গেইট ও মুক্তিযোদ্ধা টাওয়ার এলাকায় ছিনতাইয়ের অভিযোগ পান তারা। 

এর প্রেক্ষিতে বুধবার রাত ১০টার দিকে ওই সব এলাকায় অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে আটক করা হয়।

তাদের কাছে তিনটি ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।