জেএসসি: পাসের হারে বরিশাল, জিপিএতে শীর্ষে ঢাকা
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডে এবার বরিশালে পাসের হার সবচেয়ে বেশি; সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন।
এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি- ৯৬ দশমিক ৩২ শতাংশ; এবং কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম- ৬২ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৬ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
কোথায় কেমন ফলাফল
পাসের হার (%) | জিপিএ-৫ | বোর্ড | পাসের হার (%) | জিপিএ-৫ |
২০১৬ | ২০১৭ | |||
৯১.৩৬ | ৮৬,৩৫০ | ঢাকা বোর্ড | ৮১.৬৬ | ৭৬,৮৪৮ |
৯৭.৬৮ | ৪০,৪৭১ | রাজশাহী | ৯৫.৫৪ | ৩৭,৬৩৩ |
৮৯.৬৮ | ১৯,১৮৬ | কুমিল্লা | ৬২.৮৩ | ৮,৮৭৫ |
৯৫.৩৫ | ২২,০০৩ | যশোর | ৮৩.৪২ | ১৪,৬১২ |
৯০.৭৫ | ১৪,১৩৫ | চট্টগ্রাম | ৮১.১৭ | ১০,৩১৫ |
৯৭.৩৮ | ১৫,৫৭০ | বরিশাল | ৯৬.৩২ | ৮,৪৩১ |
৯৩.৩৭ | ১০,২৫৫ | সিলেট | ৮৯.৪১ | ৭,৬২১ |
৯২.৯৯ | ২৭,০৮৯ | দিনাজপুর | ৮৮.৩৮ | ২০,০৬২ |
৯৪.০২ | ১২,৫২৯ | মাদ্রাসা বোর্ড | ৮৬.৮০ | ৭,২৩১ |
৯৩.০৬ | ২,৪৭,৫৮৮ | মোট | ৮৩.৬৫ | ১,৯১,৬২৮ |
ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি- ৭৬ হাজার ৮৪৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার ২৩১ জন।
