২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের প্রতি একাত্তরের গণহত্যার স্বীকৃতি দেওয়ার আহ্বান

যুক্তরাজ্যের প্রতি একাত্তরের গণহত্যার স্বীকৃতি এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 02:00 AM

Updated : 11 Oct 2022, 02:22 PM

সফররত যুক্তরাজ্যের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ আহ্বান জানান। যুদ্ধাপরাধী মঈন উদ্দিন এখন যুক্তরাজ্যে আছেন।

আহ্বানের জবাবে ব্রিটিশ প্রতিমন্ত্রী কী বলেছেন তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতদের স্মরণে এবারই প্রথম জাতীয়ভাবে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘের সঙ্গেও যোগাযোগ করছে সরকার।

বৈঠকে দুই প্রতিমন্ত্রী যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় নানা বিষয় এবং বহুপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।