২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটির ভোট নিয়ে বসছে ইসি

রংপুর সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 02:20 AM

Updated : 19 Aug 2022, 05:06 PM

বুধবারের কমিশন সভায় রংপুরে ভোটের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো ভোট হয় রংপুর সিটি করপোরেশনে। নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভার পরবর্তী ৫ বছরের  মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

সে হিসাবে আগামী ২০ অক্টোবর হতে ২০১৮ সালের ১৮ মার্চের মধ্যে নির্বাচন করতে হবে রংপুরে।

ইসি কর্মকর্তারা জানান, কমিশন সভায় নির্বাচন ও ভোটারসহ প্রস্তুতিমূলক সর্বশেষ হালনাগাদ তথ্য উপস্থাপন করা হবে, যাতে পরবর্তী কমিশন সভায় ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে পর্যালোচনার সুযোগ থাকে।

রংপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।

পাঁচ বছর আগে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এবার দলীয় প্রতীকে প্রথমবারের মতো ভোট হবে এ সিটিতে।

কুমিল্লায় অনিয়মে কেন্দ্র ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা

গত ৩০ মার্চ হওয়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মে স্থগিত হওয়া দুই কেন্দ্রের কেন্দ্র ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করা পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিব মো. হালিমুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

পুরনো খবর:

গোলযোগ-অনিয়মে কুমিল্লার দুই কেন্দ্রে ভোট স্থগিত
আগামী মে’র মধ্যে ৬ সিটিতে ভোটের ভাবনা
ছয় সিটির ভোট: নতুন বাজেটে প্রায় ৭০ কোটি টাকার প্রস্তাব
মেহেরপুর ভোট: আইনশৃঙ্খলা বাহিনীর ৫৮ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা