২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যালয়ে গাছ লাগালেন প্রধানমন্ত্রী

নিজ কার্যালয়ে দুটি গাছের চারা রোপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 07:55 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘আকাশ নিম’ ও ‘রুদ্র পলাশ’ গাছের চারা রোপন করেন এবং বাগান ঘুরে দেখেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে বর্ষাকালে গাছ লাগানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।