২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা দিন জনসম্পৃক্ততা রেখে: পিজিআরকে রাষ্ট্রপতি

রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়, সেদিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) নজর রাখতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 09:08 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

তিনি বলেছেন, “পিজিআর এর মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে তা হতে হবে সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র।

“একইসঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।”

মঙ্গবার পিজিআরের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, “আপনাদের উপর অর্পিত দায়িত্ব যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী তথা সমগ্র দেশের মর্যাদা সমুন্নত রাখার যে গৌরব অর্জন করছেন, তা নিষ্ঠার সাথে অব্যাহত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের উপর বর্তায়।

ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে ওই অনুষ্ঠানে অতীত থেকে শিক্ষা নিতে বাহিনীটির সদস্যদের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ।

“একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসেবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে। অতীত ও বর্তমানের সোপান বেয়েই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে ভবিষ্যৎসাফল্যঅর্জনকরতেহলেঅতীতথেকেও শিক্ষা অপরিহার্য।”

দেশে ও বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পিজিআর সদস্যদের আরও চৌকস হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “দেশে এবং বহির্বিশ্বে আজ বহুমুখী সন্ত্রাসী কার্যকলাপ এবং সেই সাথে জঙ্গি তৎপরতাবৃদ্ধিপেয়েছে।সন্ত্রাসএখনআরকোনোএককদেশেরসমস্যানয়।এটিবৈশ্বিক সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সাথে সাথে বিশ্ব জুড়ে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে।

“এই পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনাদেরও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণসহ তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে। পিজিআর-এর প্রতিটি সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ, যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবেদক্ষতারসাথেমোকাবিলাকরা সম্ভব হয়।”

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি কেক কাটেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পিজিআর সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ পদস্থ সামরিক কর্মকর্তার উপস্থিত ছিলেন।