২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী অনুপ ভট্টাচার্য অসুস্থ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য গুরুতর অসুস্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 06:29 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

তাকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী।

মেয়ে তৃষা ভট্টাচার্য জানান, হৃদরোগ বিশেষজ্ঞ লিয়াকত আলীর তত্ত্বাবধানে আছেন অনুপ ভট্টাচার্য।

তিনি বলেন, “বাবার জ্বর ও  শ্বাসকষ্ট ছিল। গেল শুক্রবারে তাকে পপুলারে দেখানো হয়। সেখানে ডাক্তাররা জানান- তার হার্টে সমস্যা আছে। আগে থেকে হাই-প্রেসার ও ডায়াবেটিকস আছে।

“তখন তাকে পপুলার হাসপাতালের হাই ডিপেন্ডেনসি ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অব্নতি হলে ওই রাতেই তাকে বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। তখন বাবা অক্সিজেন নিতে পারছিলেন না। ভেতরে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। হার্টও দুর্বল। সেখানে বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।”

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ…..বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

এছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি ‘জনপ্রিয়’ হয় বলে জানান তৃষা ভট্টাচার্য।