২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও কমল ইসির বরাদ্দ

নতুন অর্থবছরেরবাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য এক হাজার ৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে ২২০ কোটি টাকা কম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 04:51 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

প্রস্তাবিত বাজেটে ইসির অনুন্নয়ন খাতে ৩০৮ কোটি ৮৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭৬১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নতুন অর্থবছরে উন্নয়ন খাতের বরাদ্দের অর্থ দিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় সংসদের উপ-নির্বাচন, বিভিন্ন স্থানীয় সরকারের সাধারণ ও উপ-নির্বাচন, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র বিতরণ, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই অব্যাহত রাখা এবং নির্বাচনী ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম করতে হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নতুন অর্থবছরে আপাতত বরাদ্দ রাখা হয়নি।

গত অর্থবছরে ডেটাবেজ সংরক্ষণে সার্ভার স্টেশন ভবন নির্মাণ, ইসি ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণের ব্যয় থাকায় বরাদ্দও বেশি ছিল। এ অর্থবছরে নতুন নির্বাচন ভবন ও ইটিআই ভবনের কাজশেষ হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরেরাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন এবং উপজেলা-ইউপি-পৌরসভায় উপ-নির্বাচন করার কথা রয়েছে ইসির। এছাড়া সংসদ ও স্থানীয় সরকারের কিছু উপ-নির্বাচনও হতে পারে এই অর্থবছরে।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য এক হাজার ২৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল, যা ছিল আগের অর্থবছরের চেয়ে প্রায় ২০৯ কোটি টাকা কম।

এ অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির বরাদ্দ দাঁড়ায় ৮০১ কোটি ৫৪ লাখ টাকা।

২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ ছিল ১৪৯৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা। এই অর্থবছরেই ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট আয়োজন করে নির্বাচন কমিশন।

এর আগে ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির বরাদ্দ ছিল ৮৪৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা।

তার আগে দশম সংসদ নির্বাচনের বছরে ২০১৩-২০১৪ অর্থবছরে সংশোধিত বাজেটে ১ হাজার ৫৪৮ কোটি ৬১ লাখ টাকা।

২০১২-২০১৩ অর্থবছরে ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পায় ইসি।

পুরনো খবর:

ছয় সিটির ভোট: নতুন বাজেটে প্রায় ৭০ কোটি টাকার প্রস্তাব