২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ নিলেন সাক্কু

টানা দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত মনিরুল হক সাক্কু আরও পাঁচ বছর দায়িত্ব পালনের শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 05:05 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

পুরনো খবর:

শপথ নিয়ে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম সাক্কুর
বাবার পর মেয়েরও হার সেই সাক্কুর কাছে

ভোটের দেড় মাসের মাথায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ হয়।

মেরুন রঙের পাঞ্জাবি পরিহিত বিএনপি নেতা শপথবাক্য পড়ার পর পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেকসহ উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।

Image
ছবি: ইয়াসিন কবির জয়

ছবি: ইয়াসিন কবির জয়

পরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছ থেকে শপথ নেন কুমিল্লার নব নির্বাচিত ২৯ জন কাউন্সিলর। মেয়র সাক্কুও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক সাক্কু গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ভোটে ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত মেয়র নির্বচিত হন। এর দুই সপ্তাহ পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের এক মামলায় মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ঢাকার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।