২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা জায়গায় মলত্যাগের হার এখন প্রায় শূন্য, দাবি মন্ত্রীর

বতর্মানে বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 11:26 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই দাবি করেন।

মন্ত্রী বলেন, খোলা স্থানে মলমূত্র ত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, যা ২০০৩ সালে ছিল প্রায় ৪২ শতাংশ।

তিনি বলেন, ৬১ শতাংশ জনগণ উন্নত ল্যাট্রিনের আওতায় এসেছে। ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করে।

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকল্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘জাতীয় স্যানিটেশন (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে ৬০ হাজার স্বল্প মূল্যের পিট ল্যাট্রিন, ৬০০টি কমিউনিটি টয়লেট ও ৩৩টি কমিউনিটি টয়লেট স্থাপন প্রক্রিয়াধীন বলে জানান মন্ত্রী।