২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী

এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক কাস্টমস কমিশনার একেএম শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 05:53 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে কবি ও গীতিকার শাহাবুদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাজধানীর নিউ মার্কেট থানার ওসি আতিকুল ইসলাম।

পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ই এপ্রিল এলিফ্যান্ট রোডে ডমইনো অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ওই ব্যবসায়ীর বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা করেন, যাতে শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত আসামি।

পুরনো খবর:

নিলামে ‘দুর্নীতিতে’ শাহাবুদ্দীন নাগরী