২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন

দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও গাঢ় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে মোড়ক উন্মোচন হল হিন্দি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর।

সুমন মাহবুব

নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 04:59 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

শনিবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে শীর্ষ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বাংলাদেশের জাতির জনকের আত্মজৈবনিক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

নানা কারণে বিশেষ গুরুত্ব পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর শুরুর আগের দিন বৃহস্পতিবার বঙ্গবন্ধুর নামে ভারতের রাজধানী নয়া দিল্লীর পার্ক স্ট্রিটের নামকরণ করে নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।

২০১২ সালে বাংলা ও ইংরেজি প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর আগে উর্দু ও জাপানি, চীনা, আরবি ভাষায় প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী নয়া দিল্লির কেন্দ্রস্থলের পার্ক স্ট্রিট ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ নামকরণ উদ্বোধন করেন।

শেখ হাসিনা জানান, বাংলাদেশের জাতির জনকের নামে করতে ভারতের রাজধানীর কেন্দ্রস্থলের এই সড়কটি নির্বাচনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভূমিকা রাখেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সফর শুরু আগের দিন বৃহস্পতিবার বন্ধুত্বের নিদর্শন হিসেবে পার্ক স্ট্রিটের নাম শেখ মুজিবের নামে করার সিদ্ধান্ত নেয় নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য নামকরণের এ প্রস্তাবে সম্মতি দেন বলে এনডিএমসির কর্মকর্তারা জানান।

শনিবার দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন নামের সড়ক উদ্বোধন করেন।

পুরনো খবর:

তিস্তা চুক্তি করতে আমরাই পারব: মোদী
৫০০ কোটি ডলার দেবে ভারত
হাসিনা-মোদী শীর্ষ বৈঠকে যা হল
সামরিক কেনাকাটায় ভারতের ৫০ কোটি ডলার
নয়া দিল্লিতে শেখ হাসিনাকে গার্ড অব অনার
পরীক্ষামূলক যাত্রায় ‘মৈত্রী এক্সপ্রেস-২’
‘চুক্তি বা সমঝোতার বিষয়ে জানার অধিকার আছে’