২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিফ্যান্ট রোডে ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার এলিফ্যান্ট রোডে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 10:00 AM

Updated : 11 Apr 2022, 11:21 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাটা সিগন্যালের কাছে সানরাইজ ভবন নামের ওই সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টার দিকে আগুন নেভায়।

বেলায়েত জানান, ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দোকান ও কার্যালয় রয়েছে। যে ফ্লোরে আগুন লেগেছিল, সেখানে ছিল কম্পিউটার ও ইলেকট্রনিক্স সামগ্রী।

সকালে স্থানীয়রা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন বলে জানান বেলায়েত।

অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।