২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ টিভির জেরিনের জামিন

চুরি, মারপিট করে গুরুতর জখমের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফ জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 05:25 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী মঙ্গলবার তাকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।

আদালতের পেশকার পারভেজ হোসেন জানান, জেরিনের আইনজীবী খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের তার জামিনের আবেদন করেন।

এর আগে ১২ মার্চ একই বিচারক তার জামিন আবেদন নাকচ করেছিলেন।

গত বছরের ২৯ ডিসেম্বর রওনক মোবিন নামে এক ব্যক্তির করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে  গত ৯ মার্চ রাতে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর সড়কের বাসা থেকে জেরিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে তাকে হাজির করা হয়। বিচারক ওই সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলার আরও চার আসামি পলাতক রয়েছেন বলে নথিপত্রে দেখা যায়।

পুরনো খবর:

এসএ টিভির জেরিনের জামিন নাকচ
এসএ টিভির ‘হেড অব প্রোগ্রাম’ কারাগারে