২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে ময়লার স্তূপে আগুন

সচিবালয়ের ভেতরে একটি ময়লার স্তূপে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 02:18 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে থাকা একটি ডাস্টবিনে এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী আবুল কারামাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ডাস্টবিন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুনও স্পষ্ট হয়। তখন আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

মিনিট পাঁচেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ শুরু করে। পরে সচিবালয়ের বাইরে থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুন নেভানোর পর ফায়ার ব্রিগ্রেডের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মো. আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেলে দেওয়া সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

“এমনিতে এটা বড় কিছু না। তবে পাশেই অনেক গাড়ি ছিল। কোন গাড়ির টায়ারে আগুন লাগলে সেটা তেলের ট্যাংক পর্যন্ত ছড়াতে পারত। সে ক্ষেত্রে এটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াত,” বলেন হালিম।