২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা হায়দার মারা গেছেন

প্রয়াত কবি সৈয়দ হায়দারের স্ত্রী হাসিনা হায়দার মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 05:59 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

রাজধানীর মোহাম্মদপুর আদাবরের নিজ বাসায় রোববার সন্ধ্যায় মারা যান তিনি; সোমবার আছরের পর জানাজার নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের ছোট বোন হাসিনা হায়দার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

৬২ বছর বয়সে মৃত্যুকালে এক ছেলে এবং আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আছরের পর আদাবরে বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে।