২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ‘নকল গোয়েন্দা’ গ্রেপ্তার

ঢাকার সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে দশজন ‘নকল গোয়েন্দা পুলিশকে’ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 10:14 AM

Updated : 19 Aug 2022, 03:45 PM

মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, রোববার সকালে অভিযান চালিয়ে ওই দশজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে চারটি গাড়ি, পাইপ গান, ওয়াকিটকি, হাতকড়া, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

মাসুদুর রহমান বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।