২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনির্ধারিত আলোচনা’ সময়ের অপচয়: ডেপুটি স্পিকার

বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সংসদে অভিযোগ করাকে ‘সময়ের অপচয়’ হিসেবে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 06:44 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাতীয় পার্টির ফখরুল ইমাম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ উৎক্ষপেণকে দেশের নিরাপত্তার বিরুদ্ধে ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেন।

একটি জাতীয় পত্রিকায় প্রকাশিক খবরের বরাত দিয়ে তিনি বলেন, “স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের একটি সংস্থার চুক্তি হয়েছে। এই চুক্তির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের যে সংস্থা আছে- স্পারসো, তাদের সাথেও চুক্তি হয়নি।

“এটা আমাদের সিকিউরিটির সঙ্গে জড়িত। স্যাটেলাইট আমাদের কৃষি, ক্যান্টনমেন্টের ছবি নেবে।এটি প্রতিদিন ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করবে। ৪-৫ বার বাংলাদেশের উপর দিয়ে যাবে।”

ফখরুল ইমাম বলেন, “ব্র্যাক বিশ্ববিদ্যালয় কিভাবে চুক্তি করে। স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এ ব্যাপারে এখানে (সংসদে) প্রতিরক্ষা মন্ত্রণালয়েল দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি আমাদের জানাবেন আশা করি।”

পরে ডেপুটি স্পিকার বলেন, “আমি সব সময় একটা কথা বলি, আপনি যে বিষয়ে কথা বললেন, সেটা যদি বিধি অনুযায়ী একটা নোটিশ দিতেন তাহলে এটা নিয়ে ডিসকাসন হতে পারতো।”

“এজ এ স্পিকার অ্যান্ড হাউজের প্রিজাইডিং অফিসার আমি কিছুই করতে পারব না। এখন কিছুই হবে না। কিছু মনে করবেন না, এটা সময়ের অপচয় হল, আর কিচ্ছু না।”