জন্মসনদ জালিয়াতি: মধুপুরের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
ধর্ষণের শিকার এক শিশুকে সাবালিকা বানিয়ে জন্মসনদ দেওয়ার মামলায় টাঙ্গাইল মধুপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মেহেদী হাসান মিঞ্জুকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার মধুপুরের কল্লোল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “মিঞ্জু কাউন্সিলর থাকাকালীন এক শিশু ধর্ষণ মামলার আসামিকে রক্ষার জন্য নাবালিকাকে সাবালিকা বানিয়ে জন্মসনদ ইস্যু করেন বলে অভিযোগ উঠেছে। “
ধর্ষণের অভিযোগে ২০১৪ সালের ৪ ডিসেম্বর মামলাটি করা হয়।
