২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো দুর্ঘটনা: হতাহতের পরিবার পাচ্ছে ৮২ লাখ টাকা

টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত ৭১ জন শ্রমিকের পরিবারের সদস্যদের ৮২ লাখ ১৫ হাজার টাকা সহায়তা দেবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:15 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

পুরনো খবর:

টাম্পাকো দুর্ঘটনা: নিখোঁজ ৯, মর্গে আট লাশ
টাম্পাকো দুর্ঘটনা: আরও এক শ্রমিকের মৃত্যু

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন।

ওইদিন সকাল ১০টায় টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে টাম্পাকো দুর্ঘটনায় নিহত ৩২ শ্রমিকের পরিবারের সদস্যদের ২ লাখ করে টাকা দেওয়া হবে।

আর আহত ৩০ শ্রমিকের পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা করে এবং নয়জনের পরিবারের সদস্যদের ৩৫ হাজার করে অর্থের চেক হস্তান্তর করা হবে বলে বুধবার শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত বছরের ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ট্যাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হলে ৩৯ শ্রমিক নিহত ও ৪০ জন আহত হন।

নিহতদের মধ্যে ৩১ জনের পরিচয় পাওয়া গেছে। আট লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

যদিও শ্রম মন্ত্রণালয় টাম্পাকো দুর্ঘটনায় ৩২ শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে একজন আহত শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং নয়জন শ্রমিকের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।