২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে মার্কেটে অগ্নিকাণ্ড

গুলিস্তানে একটি বিপণি বিতানে আগুন লাগার দুই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 08:17 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাতে ৭টার দিকে নগর ভবনের দক্ষিণপাশে জাকের সুপার মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। নতুন করে আগুন আর ছড়াচ্ছে না।”

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহাম্মেদ খান রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।”

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির কোনো হিসাবও পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

দেশীয় বাজারের জন্য তৈরি জুতা ও পোশাকের পাইকারি মার্কেট হিসাবে পরিচিত জাকের সুপার মার্কেট।