২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, চাচা-ভাতিজার মৃত‌্যু

ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় এক কাপড়ের ব্যবসায়ী ও তার স্কুলপড়ুয়া ভাতিজার মৃত‌্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 09:10 AM

Updated : 19 Aug 2022, 03:30 PM

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেন (৪০) ঢাকার ইসলমাপুরে কাপড়ের ব‌্যবসা করতেন। আর তার ভাতিজা আব্দুর রহিম (১০) গেণ্ডারিয়া এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।

আলমগীর রাতে দোকান বন্ধ করে ভাতিজাকে নিয়ে মোটর সাইকেলে সূত্রাপুরের বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন বলে ওয়ারী থানার এসআই মিজানুর রহমান জানান।

তিনি বলেন, চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ট্রাকটি ওই মোটর সাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।