যাত্রাবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু
যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন মো. অহিদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তি।
স্বজনদের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানান, রোববার বিকাল ৪টার দিকে গ্যাসের চুলায় পানি গরম করছিলেন অহিদুল্লাহ।
“অসাবধানতায় আগুন হঠাৎ তার পোশাকে লাগলে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
“স্বজনরা অহিদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিলে সোয়া ৫টার দিয়ে তার মৃত্যু হয়।”
অহিদুল্লাহ মানসিকভাবে অসুস্থ্ ছিলেন বলে ওসি জানান।
