পঙ্গু হাসপাতালে ২৪ দালালকে সাজা
রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) থেকে রোগী ভাগিয়ে নেওয়ার জড়িত প্রমাণ পাওয়ার পর ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্টেট মো. সারওয়ার আলম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের বিভিন্ন জনকে ১৫ থেকে চার মাসের সাজা দেন বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দণ্ডিতরা হলেন- মিরাজ হোসেন (২০), গোলাম মোস্তফা (৪০), মো. আলম (৪৫), আহসান হাবীব (২৪), আমির হোসেন (২৫), মো. দুলাল (৫৭), মো. জহির (৩৫), মমিন মিয়া (৩২), রবিউল ইসলাম (৩৫), রিনা বেগম (৪৫), মঞ্জু মাহমুদ (৩০), মো. জসিম (২৮), সজীব সরকার (২৪), আবুল কালাম আজাদ (৪৫), মালেকা বেগম (৩৫), মো. আলাউদ্দিন (১৯), মো. রাশেদ (২২), মো. সুমন (৩৮), ফিরোজ আহমেদ (৪২), গোলাপী বেগম (৩৮), সাহিদা বেগম (৫৫), পারভীন বেগম (৫৫), হুমায়ুন কবির (৫৮) ও মাহফুজা বেগম (৫০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। অভিযান পরিচালনাকালে সে সমস্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়।
