এই হরতাল ৯৯ ভাগ মানুষের স্বার্থে: আনু মুহাম্মদ
‘সুবিধাভোগী কিছু’ ছাড়া বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে বলে দাবি করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
আগামী ২৬ জানুয়ারি ডাকা আধাবেলা হরতালের প্রচারে রোববার জাতীয় প্রেস ক্লাব থেকে মতিঝিল পর্যন্ত পদযাত্রার আগে এক সমাবেশে বক্তব্যে এই দাবি করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, “সারাদেশের শতকরা ৯৯ ভাগ মানুষের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে। মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী ছাড়া, লুটেরা-বাটপার, বিভিন্নভাবে দখলদারিত্বের সুবিধাভোগী কিছু গোষ্ঠী ছাড়া বাকি সকলেই সুন্দরবন রক্ষার জন্য যে আন্দোলন হচ্ছে সেটার সমর্থক।
“আমরা সকলের প্রতি অনুরোধ জানাব, আগামী ২৬ তারিখ আপনারা ব্যক্তিগত গাড়ি বের করবেন না, হেঁটে রাস্তায় আসেন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য।”
ভারতের সঙ্গে যৌথ উদ্যোপগে সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যু্ৎ কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাগরিক এই সংগঠন।
তাদের দাবি, এতে বিশ্বের সবচেয়ে বড় ম্যা নগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকির সম্মুখীন হবে। জাতিসংঘ সংস্থা ইউননেসকোও তাই এই বিদ্যুাৎ কেন্দ্রের বিরোধিতা করছে।
অন্যরদিকে আন্দোলনকারীদের যুক্তি প্রত্যাাখ্যােন করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই এই তাপবিদ্যুেৎ কেন্দ্র হচ্ছে।
হরতালে পরিবহন চালক-শ্রমিকদের সমর্থন চেয়ে এই অধ্যারপক বলেন, “অনেক রকম অন্যায়, নির্যাতন, বৈষম্যের শিকার হয়ে আপনারা জীবন-যাপন করছেন। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জনগণের শক্তি গড়ে তুলুন।”
২৫ জানুয়ারির মধ্যে রামপাল প্রকল্প বাতিল করলেই কেবল হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে, সরকারের উদ্দেশে বলেন তেল-গ্যা স রক্ষা্ কমিটির সদস্যই সচিব।
তিনি বলেন, “সরকার বিদেশে বিভিন্ন সম্মেলনে গিয়ে বলে, ‘আমরা জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছি, আমাদেরকে আপনারা সাহায্য দেন।’ অথচ জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যে ক্ষতি, সে ক্ষতি মোকাবেলার জন্য সুন্দরবন হচ্ছে আমাদের শেষ আশ্রয়। সেই আশ্রয় ধ্বংস করার জন্য সেই একই সরকার তার সর্বশক্তি নিয়োগ করেছে।”
আনু মুহাম্মদ বলেন, সরকার নিজেদের স্বার্থে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘সন্তুষ্ট’ করতে চায়।
“এই সরকারের মধ্যে আমরা ভারতপন্থি, চীনপন্থি, মার্কিনপন্থি তো দেখতে পাই-ই, পাকিস্তানপন্থিও চাইলে খুঁজে পাবেন। কিন্তু সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না।”
