২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় পথচারী এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

শনিবার রাত ৯টার দিকে গুলিস্তান নাট্যমঞ্চের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কাউসার শিকদার (৩৮) বরিশালের উজিরপুরের সালাম শিকদারের ছেলে।

এলাকার একটি মাদ্রাসার শিক্ষকতা করা এই ব্যক্তি কয়েকদিন আগে মগবাজারের আমবাগানে থাকা আত্মীয়দের বাসায় বেড়াতে আসেন বলে তাদের বরাত দিয়ে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলিস্তান নাট্যমঞ্চের সামনে রাস্তা পাওয়ার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন কাউসার।

এসময় হালিম নামের এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।