২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দায় এফবিসিসিআই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার নিন্দায় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় বাংলাদেশে ব‌্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো সভ্য সমাজে এ ধরনের সহিংসতা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক পরিচিতি ধ্বংস করার একটি হীন প্রয়াস এটি।”

এফবিসিসিআই আশা করছে, সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার পেছনে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য উদঘাটন করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।