সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ইত্তেফাকের অনুদান
ইত্তেফাকে গ্রুপ অফ পাবলিকেশন্স ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’ চার কোটি টাকা অনুদান দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রোববার এই টাকার চেক তুলে দেওয়া বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
তিনি জানান, শেখ হাসিনার উদ্যোগে তার দেওয়া ৫ কোটি টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এই ট্রাস্ট থেকে দেশব্যাপী অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদানের জন্য মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইত্তেফাক গ্রুপের আগে ২৫ অক্টোবর মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীকে ৩ কোটি টাকার চেক দেন।
