২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউটর আব্দুর রহমানের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত‌্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রহমান হাওলাদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

পদত্যাগের বিষয়টি তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

পদত‌্যাগপত্রে যে ‘ব্যক্তিগত কারণের’ কথা আব্দুর রহমান বলেছেন, তার ব‌্যাখ‌্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

গত ৩১ অক্টোবর পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছেন বলে আব্দুর রহমান জানান।