২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুলা বিস্ফোরণে দগ্ধ দুই বাবুর্চির একজনের মৃত্যু

ঢাকার পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের চতুর্থ তলার ক্যান্টিনে চুলা ধরাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বাবুর্চির মধ্যে একজনের মৃত‌্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 11:04 AM

Updated : 12 Apr 2022, 03:12 AM

রাকিবুল ইসলাম (২৫) নামে ওই বাবুর্চির পুরো শরীর আগুনে ঝলসে গিয়েছিল বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার বিকালে দুর্ঘটনার পর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান রাকিবুল।

ওই ঘটনায় দগ্ধ আরেক বাবুর্চি হুজ্জাতুল ইসলামও (৩০) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার শরীরের ৩৮ শতাংশ পুড়েছে বলে উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

পুরনো খবর:

চুলা বিস্ফোরণে দুই বাবুর্চি দগ্ধ