চুলা বিস্ফোরণে দুই বাবুর্চি দগ্ধ
ঢাকার পান্থপথের একটি রেস্তোরাঁয় চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণে দুই বাবুর্চি দগ্ধ হয়েছেন।
সোমবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত বাবুর্চিরা হলেন হুজ্জাতুল ইসলাম(৩০) ও রাকিবুল ইসলাম(২৫)।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সাড়ে ৪ টার দিকে স্টোভ চুলা ধরাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হয়।”
হুজ্জাতুলের শরীরের ৩৮ শতাংশ এবং রাকিবুলের ১০০ শতাংশ পুড়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
