২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ: মহাসড়কে ট্রাক-লরি চলবে না ৬ দিন

যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কোরবানির ঈদের আগে-পরে ছয় দিন মহাসড়কে ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 05:11 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, পোশাক পণ্য, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

আগামী ১৩ সেপ্টেম্বর দেশে ঈদুল আজহা বা কেরবানির ঈদ উদযাপিত হবে।

বিজ্ঞপ্তিতে ফিটনেসহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বৃহস্পতিবারই আরেক বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

সেখানকার টেলিফোন নম্বর হচ্ছে ০২-৯১৩০৬৬২ এবং মোবাইল নম্বর ০১৯৬৬৬২২০১৯ ও ০১৭৩০৭৮২৯৪৬।