২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 04:27 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

৩ ঘণ্টা জটের পর স্বাভাবিক হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক
ঈদের আগে-পরে ৬ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখোদের গাড়ির জট

আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে বলে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর দেশে ঈদুল আজহা বা কেরবানির ঈদ উদযাপিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ’র এলেনবাড়িস্থ (তেজগাঁও) সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে।

সেখানকার টেলিফোন নম্বর হচ্ছে ০২-৯১৩০৬৬২ এবং মোবাইল নম্বর ০১৯৬৬৬২২০১৯ ও ০১৭৩০৭৮২৯৪৬।

সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবার কোরবানির ঈদের আগে-পরে ছয় দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে।