২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দিতে দাবি খালেদার

ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘর-বাড়ি নির্মাণে সহযোগিতা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রচণ্ড আঘাতে ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ফরিদপুরবাসীর প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি।

“একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের ঘর-বাড়ি পুনঃনির্মাণে সাহায্য ও পুনর্বাসনে সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আমি উদাত্ত আহবান জানাচ্ছি। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী প্রেরণ করুন।”

রোববার দুপুরে ফরিদপুরের সদর উপজেলায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে পাটকলের শেড ভেঙে ও গাছ চাপায় ছয়জন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্বাক্ষরিত বিবৃতিতে ঘূর্ণিঝড়ে আহতদের আশু সুচিকিৎসার দাবি জানান।

পুরনো খবর:

ফরিদপুরে ঝড়ে পাটকল শ্রমিকসহ নিহত ৬