রাজধানীতে দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর টিকাটুলিতে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে; কাফরুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক।
টিকাটুলিতে নিহত জামাল হোসেন (৪২) জুরাইন এলাকায় ওয়ার্কশপের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে।
বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলে করে জুরাইন থেকে নবাবপুর যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, বেলা সাড়ে ১২টার দিকে মোয়াজ্জেম নামে এক যুবক জামালকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে কাফরুলের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে সজীব (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুয হয়।
এসআই বাচ্চু মিয়া বলেন, নির্মাণাধীন ওই সাততলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান সজীব। সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজীবের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুরে বলে এসআই বাচ্চু জানান।
