২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছাদ থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু

পুরান ঢাকার বংশালে ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

নিহতের নাম জালাল উদ্দিন (৩৫), বাড়ি পটুয়াখালীর বাউফলে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকাল ৩টার দিকে জালালকে জুয়েল নামে এক যুবক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েলের বরাত দিয়ে তিনি বলেন, বংশালের কসাইটুলিতে একটি একতলার ছাদ ভাঙার সময় জালাল হঠাৎ নিচে পড়ে যান।