২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ‘অপহৃত’ সেই ছাত্রী ফিরেছেন

‘অপহরণের’ প্রায় ২৭ ঘণ্টা পর ফিরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী,  যিনি ওই বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 01:03 PM

সোমবার বিকালে ওই তরুণী বাসায় ফেরেন বলে তার ভাই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ওই তরুণী কোথায় ছিলেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

ওই তরুণীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে তার মোবাইল থেকেই আমার ছেলেকে ফোন করে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে যেতে বলে। সেখান থেকে তাকে নিয়ে আসি।”

তার ছোট ভাই বলেন, “আপু খুব ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত। এখনও আমরা তার কাছ থেকে তেমন কিছু শুনতে পারিনি। এখন বিশ্রাম নিচ্ছে।”

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে থেকে ওই তরুণীকে একটি মাইক্রোবাসে আসা কয়েকজন তুলে নেয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী তখন আশুলিয়া ও সাভার থানায় ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। তখন পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করে।

পুরনো খবর:

অপহৃত তরুণী জাবির সাবেক ছাত্রী