২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষকের জামিন ফের নাকচ

ছাত্রীদের যৌন নির্যাতনে অভিযুক্ত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন আবেদন নাকচ করেছে ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার বিচারক কামরুল হোসেন মোল্লা জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন বলে আদালতের পেশকার ফয়েজ আহমেদ জানিয়েছেন।

এর আগে গত ১৬ মে মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিন নাকচ করে দেয়।

গত ৩ মে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের (ইইই) শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে এক ছাত্র মামলা করেন।

ওইদিন গভীর রাতে কলাবাগানের বাসা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ।

যৌন নিপীড়নের কথা স্বীকার করে তিনি গত ৭ মে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

পুরনো খবর:

যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষকের জামিন নামঞ্জুর