২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন: আহসানউল্লাহর শিক্ষকের জামিন নামঞ্জুর

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিন মেলেনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 04:02 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সোমবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তার জামিনের আবেদন নাকচ করে দেন বলে বাদীপক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি জানিয়েছেন।

আসামির পক্ষে জামিনের শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি সাইদুর রহমান মানিক।

গত ৩ মে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে এই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের (ইইই) শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে এক ছাত্র মামলা করেন।

ওইদিন গভীর রাতে কলাবাগানের বাসা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ।