২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএডিসিতে নতুন চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) চেয়ারম্যান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 08:45 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুটি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।

বিএডিসির চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসিরুজ্জামান।

বিএডিসির চেয়ার‌ম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. শফিকুল ইসলাম লস্করকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক করেছে সরকার।

আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত অতিরিক্ত সচিব মো. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক নিয়োগের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমির হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং ওএসডি অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিককে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে তার চাকরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।