২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল কানে’ রেললাইনে, জবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার তেঁজগাওয়ে ট্রেনে কাটা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যিনি মোবাইল ফোন কানে নিয়ে রেললাইনে হাঁটছিলেন বলে  পুলিশের ভাষ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 03:14 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

নিহত মো. ওবায়দুল্লাহ (২৫) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, মঙ্গলবার বেলা ১টার দিকে তেজগাঁও নাখালপাড়ায় একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওবায়দুল্লাহ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “ওই সময় ওবায়দুল্লাহ রেললাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটতেছিল। আশপাশের মানুষ চিৎকার করলেও সে শোনেনি।”

ওসি জানান, নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা জানতে পারে পুলিশ।

ওবায়দুল্লাহর বাবার নাম রফিকুল ইসলাম; তাদের গ্রামের বাড়ি যশোরের শার্শায়।