২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটান যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিনদিনের দ্বিপক্ষীয় সফরে বৃহস্পতিবার ভুটান যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 12:36 AM

Updated : 12 Apr 2022, 02:02 AM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সফরে মন্ত্রী মাহমুদ আলী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এছাড়া তিনি ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন বলেও বিবৃতিতে বলা হয়।