২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাট অধিদপ্তরে নতুন মহাপরিচালক

নতুন মহাপরিচালক পেয়েছে পাট অধিদপ্তর। তার পাশাপাশি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটেও নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

এছাড়া দুই অতিরিক্ত সচিব ও ১৩ যুগ্ম-সচিবের দপ্তর বদল করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক মোছলেহ উদ্দিনকে পাট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জিয়া উদ্দিন আহম্মেদকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ আব্দুল হালিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তারকে বিদ্যুৎ বিভাগে এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রকিব হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আজিজুল হককে ওএসডি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এ বি এম ফজলুর রহমানের চাকরি পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব সোহেলী শিরীন আহমেদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর হোসেনের চাকরি পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. তৌফিকুল আরিফকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং স্রেডার সদস্য শেখ ফয়জুল আমিনকে বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি যুগ্ম-সচিব ইরতিজা আহমেদ চৌধুরীকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (তৃতীয় পর্যায়) প্রকল্প পরিচালক এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব বিকাশ চন্দ্র সিকদারকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এ এন আহাম্মদ আলীকে জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব করেছে সরকার।

বিদ্যুৎ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব মো. কাওসার আলীকে স্রেডার সদস্য, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. এমদাদুল হককে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আশরাফুল ইসলামকে বিআইডব্লিউটিসির পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।